ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’ রাজধানীতে গ্যাস বিস্ফোরণে স্বামী-ভাগ্নির পর ফাহিমার মৃত্যু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদ্মায় বিলীন শত শত বিঘা জমি

২০৭০ সাল নাগাদ ভারত হবে কার্বন নি:সরণ মুক্ত দেশ : মোদি

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ নভেম্বর, ২০২১,  1:51 PM

news image

গ্লাসগোতে কপ২৬ জলবায়ু সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ২০৭০ সাল নাগাদ কার্বন নি:সরণমুক্ত অর্থনীতির দেশ হবে ভারত। তিনি সোমবার গুরুত্বপূর্ণ ওই আলোচনায় বিশ্বের ১২০টি দেশের নেতাদের উদ্দেশে বলেন, ‘২০৭০ সাল নাগাদ ভারত শূন্য কার্বন নি:সরণের লক্ষ্য অর্জন করবে।’ খবর এএফপি’র। শূন্য কার্বন নি:সরণের লক্ষ্য অর্জনের ঘোষণা দেয়ার ক্ষেত্রে বিশ্বের প্রধান কার্বন দূষণকারী দেশগুলোর সর্বশেষ হচ্ছে ভারত। এক্ষেত্রে চীন বলেছে, তারা ২০৬০ সাল নাগাদ এ লক্ষ্য অর্জন করতে সমর্থ হবে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপ ২০৫০ সাল নাগাদ শূন্য কার্বন নি:সরণের লক্ষ্য অর্জনের ঘোষণা দিয়েছে।মোদি আরো বলেন, “ভারত ‘অ-জীবাশ্ম জ্বালানির’ সক্ষমতা বাড়ানোর জন্য তাদের ২০৩০ সালের লক্ষ্য বৃদ্ধি করবে। তারা এটা ৪৫০ থেকে ৫০০ গিগাওয়াট করবে। আর এসবের অধিকাংশ হবে সৌরবিদ্যুত।” এক্ষেত্রে একই সময়ে দেশের জ্বালানি চাহিদার ৫০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে আসবে। মোদি ভারতের অর্থনীতির কার্বন প্রবনতা ২০৩০  সাল নাগাদ ৪৫ শতাংশ হ্রাস করার ঘোষণাও দেন। এক্ষেত্রে আগের লক্ষ্য ছিল ৩৫ শতাংশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম