ঢাকা ০৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স কাল তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন রোজায় নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ সিলেট টেস্ট: বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ অজানা উৎস থেকে ফের ড্রোন হামলা, বন্ধ ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্র ঢাকায় অভিযানে গ্রেফতার ৫৪১ এশিয়ার পুঁজিবাজারে স্বস্তির আভাস, শক্তিশালী হচ্ছে ডলার

নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ নভেম্বর, ২০২৬,  11:44 AM

news image

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট এবং পরিচয়পত্র চেয়ে আবেদন করেছেন। ভারতে স্বেচ্ছানির্বাসন শেষ করে দেশে ফিরতে এ উদ্যোগ নিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের দেখা একটি চিঠির সূত্রে এই তথ্য জানা গেছে।


২০২৪ সালের গণঅভ্যুত্থানে দীর্ঘ শাসনের অবসান ঘটার দুই বছরেরও বেশি সময় পর ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা। সে লক্ষ্যে তার পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আবেদনের বিষয়টিকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।


এর আগে রয়টার্সকে হাসিনা বলেছিলেন, দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন তিনি। তার সহযোগীরা এই আন্তর্জাতিক বার্তা সংস্থাকে জানিয়েছেন, সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরই ফেরার তারিখ ঘোষণা করা হবে।


চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে প্রাণঘাতী দমনপীড়ন চালানোর নির্দেশ দেয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে তাকে মৃত্যুদণ্ড দেয় বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল।


লন্ডনভিত্তিক ‘ম্যাট্রিক্স চেম্বার্সের’ আইনজীবীরা দিল্লির বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে লেখা চিঠিতে উল্লেখ করেছেন, ‘অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের পক্ষ থেকে তার বর্তমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে, আমি আমাদের মক্কেলের জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সবিনয় অনুরোধ জানাচ্ছি।’


চিঠিতে বাংলাদেশি জাতীয়তার ভিত্তিতে এবং ‘আন্তর্জাতিক মানবাধিকার আইনের বাধ্যবাধকতা অনুযায়ী’ আবেদনগুলো ‘দ্রুততার সঙ্গে’ প্রক্রিয়াকরণের অনুরোধ জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম