ঢাকা ১০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সিলেট টেস্ট ড্র, সিরিজ হারল বাংলাদেশ পোশাক খাতে ন্যূনতম ৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব শ্রমিকপক্ষের শেখ হাসিনার পাসপোর্টের আবেদন প্রশ্নে নতুন তথ্য দিলেন চিফ প্রসিকিউটর শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের অধিকার নিয়ে পর্যালোচনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু ও হাম: দুই দিনের ব্যবধানে হারালেন দুই সন্তান শেখ হাসিনা ফাঁসির আসামি, সাধারণ ট্রাভেলার নন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ন্যূনতম ৩৭ হাজার টাকা চান শ্রমিকরা, মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, আবেদন জানুয়ারিতে গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি সব ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ

২০৩৫ সালের মধ্যে অতি-বয়স্ক জনসংখ্যার শহরে পরিণত হবে বেইজিং

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ অক্টোবর, ২০২৬,  11:09 AM

news image

২০৩৫ সালের মধ্যে চীনের রাজধানী বেইজিংয়ের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশের বয়স ৬০ বছর বা তার বেশি হবে। এর মধ্য দিয়ে চীনের রাজধানীটি ‘সুপার-এজড’ বা অতি-বয়স্ক জনসংখ্যার শহরে পরিণত হতে যাচ্ছে বলে জানিয়েছে চীনের সরকারি সংবাদমাধ্যম বেইজিং ডেইলি।


শনিবার প্রকাশিত বেইজিং ডেইলির প্রতিবেদনে বলা হয়, ২০৩৫ সালের মধ্যে চীনের রাজধানীর প্রতি তিনজন বাসিন্দার একজনের বয়স হবে ৬০ বছর বা তার বেশি।


চীনের নীতিনির্ধারকেরা জনসংখ্যা পরিকল্পনাকে দেশের অর্থনৈতিক উন্নতির কৌশলের অন্যতম প্রধান অংশ হিসেবে বিবেচনা করছেন।


রয়টার্সের হিসাব অনুযায়ী, জন্মহার বাড়াতে চলতি বছর দেশটির সরকারের সম্ভাব্য ব্যয় দাঁড়াতে পারে প্রায় ১৮০ বিলিয়ন ইউয়ান (২৬.৯২ বিলিয়ন ডলার)।


প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরের শেষ নাগাদ বেইজিংয়ে ৬০ বছর বা তার বেশি বয়সী স্থায়ী বাসিন্দার সংখ্যা ছিল ৫২ লাখ ৯০ হাজার, যা শহরটির মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ। বয়স্ক বাসিন্দাদের সহায়তা বাড়াতে নগর কর্তৃপক্ষ মৌলিক পেনশনের পরিমাণ বৃদ্ধিসহ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।


২০২২ সাল থেকে চীনের জনসংখ্যা কমতে শুরু করেছে। একই সঙ্গে দ্রুত বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা। এর ফলে দেশের ভেতরে পণ্য ও সেবার চাহিদা বাড়াতে এবং ঋণের চাপ নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন আরও কঠিন হয়ে পড়ছে। এদিকে, পেনশন খাতের বাজেট যখন ইতোমধ্যে চাপে রয়েছে, তখন কয়েক কোটি মানুষ কর্মজীবন থেকে অবসরে যাওয়ার পথে রয়েছেন।


জনসংখ্যাবিদ ও অর্থনীতিবিদদের মতে, বর্তমানে শিশুর জন্মহার কমে যাওয়ার ফলে ভবিষ্যতে পরিবারের সংখ্যা কমতে পারে এবং দীর্ঘ মেয়াদে ভোগব্যয় বৃদ্ধির গতিও মন্থর হয়ে পড়তে পারে। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম