ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

২০২৩ সালের এসএসসির নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

#

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর, ২০২২,  9:10 PM

news image

২০২৩ সালের এসএসসির নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশের জন্য নতুন নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা বোর্ডের এক আদেশে ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফল এ বছরের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশ করতে বলা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ডের আদেশে বলা হয়েছে, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এর আগে গত ১২ এপ্রিল শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিল এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম