ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
খুলনায় বন্ধ হওয়ার পথে দেশসেরা লেদার কারখানা এশিয়ান গেমস: আমরা বাজে ক্রিকেট খেলেছি: লিটস দাস সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পাঁচ দফার অভিযানে ২ হাজারের অধিক আটক বাংলাদেশকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছি : প্রধানমন্ত্রী আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার ট্রাম্প কেবল কল্পনায় জিততে পারেন: ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এশিয়ান গেমস: ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ ফিফার রুলবুকে আটকে গেল আর্জেন্টিনার ‘১০ নম্বর’ জার্সির অবসর কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম

১৮ ঘণ্টা পর হামবুর্গ বিমানবন্দরে জিম্মি নাটকের অবসান

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ নভেম্বর, ২০২৩,  5:13 PM

news image

 জার্মানির হামবুর্গ বিমানবন্দরে প্রায় ১৮ ঘণ্টা পর জিম্মি ঘটনার অবসান হয়েছে। পুলিশ জানিয়েছে, গাড়িতে নিজের মেয়েকে নিয়ে গেট পার হয়ে বিমানবন্দরে ঢুকে পড়া ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার রাতে নিজের চার বছর কন্যা শিশুকে নিয়ে বিমানবন্দরে ঢোকেন ওই ব্যাক্তি। এরপর শিশুটিকে জিম্মি করেন তিনি। এ ঘটনায় প্রায় ১৮ ঘণ্টা ধরে বিমানবন্দর বন্ধ ছিল। জানা গেছে, অস্ত্রধারী ওই ব্যক্তি গাড়িতে নিজের মেয়েকে নিয়ে গেট পার হয়ে বিমানবন্দরে ঢুকে পড়ার পর পুলিশ তার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছিল। পরিস্থিতি সামলাতে ব্যাপকসংখ্যক পুলিশ এবং জার্মানির বিশেষ বাহিনী এসডাব্লিওএটি-এর সদস্যদের মোতায়েন করা হয়। কর্তৃপক্ষের ধারণা, সন্তান কার কাছে থাকবে সে বিষয়ে বিবাদে লিপ্ত ছিলেন সেই ব্যক্তি। শনিবার তার স্ত্রী পুলিশকে সম্ভাব্য ‘শিশু অপহরণের’ বিষয়ে অবহিত করেন এবং এর কিছুক্ষণ পরই সে ব্যক্তি গাড়ি নিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন। পুলিশ জানায়, প্রবেশের সময় ওই ব্যক্তি বাতাসে দুই রাউন্ড গুলি এবং এক ধরনের মলটোভা ককটেল নিক্ষেপ করেন। এরপর টার্কিশ এয়ারলাইনসের বিমানে পাশে গিয়ে অবস্থান নেন। এই ঘটনায় অন্তত তিন হাজার ২০০ যাত্রী ভোগান্তিতে পড়েন। তাছাড়া ৬০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম