ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ গোপনে বহুবিবাহ ও বাল‍্যবিয়ের সুযোগ থাকছে না: আইনমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি খুলনায় বন্ধ হওয়ার পথে দেশসেরা লেদার কারখানা এশিয়ান গেমস: আমরা বাজে ক্রিকেট খেলেছি: লিটস দাস সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পাঁচ দফার অভিযানে ২ হাজারের অধিক আটক বাংলাদেশকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছি : প্রধানমন্ত্রী আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার ট্রাম্প কেবল কল্পনায় জিততে পারেন: ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা

ট্রাম্প কেবল কল্পনায় জিততে পারেন: ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ অক্টোবর, ২০২৬,  11:20 AM

news image

ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়ের দাবিকে ‘কল্পনা’ বলে মন্তব্য করেছেন দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মেজর জেনারেল মোহসেন রেজাই। তিনি বলেছেন, বাস্তবতা গড়ে তুলছে ইরানের জনগণ, সেনা ও ক্ষেপণাস্ত্র।


শুক্রবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সেক্রেটারি মোহসেন রেজাই এসব কথা বলেন।


রেজাই লেখেন, একের পর এক ব্যর্থতার পরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শুধু কথাই বলে যাচ্ছেন। তাঁর ভাষায়, ট্রাম্পের কথাবার্তা এখন তাঁর নিজের কল্পনাকেও ছাড়িয়ে গেছে।


তিনি আরও বলেন, আপনি নিজের কল্পনায় প্রতিদিন জিততে পারেন। কিন্তু বাস্তবতা গড়ে তোলে ইরান—এর জনগণ, এর সৈন্য এবং এর ক্ষেপণাস্ত্র।


ট্রাম্প যখন বারবার দাবি করছেন যে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছে বা জয়ের দ্বারপ্রান্তে রয়েছে, তখনই রেজাই এই মন্তব্য করলেন। প্রেসটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প অন্তত ১০০ বার এ ধরনের জয়ের দাবি করেছেন।


প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকেই ট্রাম্প এসব দাবি করে আসছেন। ইরান অবশ্য ওই হামলার জবাবে পাল্টা হামলা চালানোর দাবি করেছে।


এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ইরানের বিরুদ্ধে বিনা মাশুলে হুমকি দেওয়ার সময় শেষ হয়েছে। দেশটির বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব ‘বেদনাদায়ক ও অনুশোচনীয়’ হবে বলেও সতর্ক করেছে বাহিনীটি।


এদিকে, ইরানের বিরুদ্ধে যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার অভিযোগ থাকলেও ট্রাম্প দেশটির বিরুদ্ধে কঠোর হুমকি অব্যাহত রেখেছেন। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, ইরানকে একটি ‘অত্যন্ত ন্যায্য চুক্তি’ মেনে নিতে হবে, নইলে দেশটির অস্তিত্ব থাকবে না।


ট্রাম্প বলেন, ‘হয় তারা একটি অত্যন্ত ন্যায্য চুক্তিতে স্বাক্ষর করবে, নতুবা তাদের আর কোনো অস্তিত্বই থাকবে না।’


এর আগে গত ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণেও ইরানকে একই ধরনের হুমকি দেন ট্রাম্প। তিনি বলেন, ইরানের সামনে চুক্তিতে পৌঁছানো অথবা ‘সম্পূর্ণ ধ্বংসের’ মুখোমুখি হওয়ার পথ রয়েছে।


সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত সপ্তাহে কাতারের মধ্যস্থতায় ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের একটি উদ্যোগ ওয়াশিংটনের কাছে পাঠানো হলেও ট্রাম্প তা প্রত্যাখ্যান করেন। সূত্র: প্রেসটিভি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম