ঢাকা ১৯ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল লি‌বিয়া থেকে দেশে ফিরেছে আরও ১৭০ জন ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী ডিএসসিসি’র নামে কুকুর অপসারণ সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ মিরপুরে ৭ বছরের মেয়েকে গলাকেটে হত্যা হাম রোগীদের আলাদা ওয়ার্ড বাধ্যতামূলকসহ পাঁচ দফা নির্দেশনা জারি ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম জমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকারের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ : পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৮ কোটি মানুষ পরিবর্তন দেখতে চায়: জামায়াত আমির

#

নিজস্ব প্রতিনিধি

২৭ জানুয়ারি, ২০২৬,  11:22 AM

news image

গণভোটে হ্যাঁ জয়ী হলে ফ্যাসিবাদ, জবর দখল, চাঁদাবাজি চলবে না উল্লেখ করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘১৮ কোটি মানুষ পরিবর্তন দেখতে চায়। তবে হ্যাঁ ভোট বিজয়ী না হলে সরকার গঠন করে কোনো কাজে আসবে না।’ মঙ্গলবার (২৭ জানুয়ারি) যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এমন প্রশ্ন রাখেন তিনি। জামায়াত আমির বলেন, ‘যারা নির্বাচনে জেতার আগেই মা-বোনের গায়ে হাত দেয় এবং বিরোধী মত দমনে কঠোর হয়, তারা জিতলে দেশ কতটা নিরাপদ থাকবে সেই প্রশ্ন রয়েই যায়।’ অভিযোগ করে তিনি বলেন, ‘গণভোটে হ্যাঁ ভোট পাস করলে ফ্যাসিবাদ ফিরবে না। তাই নতুন ফ্যাসিস্টরা গণভোটের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে।’ ক্ষমতায় গেলে যশোর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রতিশ্রতি দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘জনতার স্বার্থ রক্ষায় দাঁড়িপাল্লার মাপে কোনো হেরফের হবে না। এই দেশে জনগণের রাজনীতি হবে, পরিবার বা দলের নয়।’ জামায়াত আমির বলেন, ‘একদিকে ফ্যামিলি কার্ড অন্যদিকে মা-বোনদের গায়ে হাত চলতে পারে না। জামায়াতের আর্দশিক প্রচারণায় কারো বাধা ‌দেওয়ার এখতিয়ার নেই। নির্বাচনি প্রচারণায় বাধা দিলে কিংবা নারীদের লাঞ্ছিত করলে প্রতিরোধ করা হবে।’নিরাপদ বাংলাদেশ গড়তে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে জামায়াতকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে অন্যতম মজলুম দল জামায়াত। ১৭ বছর নির্যাতিত অবস্থাতেও মানুষের পাশে ছিল দলটি।’ বিএনপি দলের শৃঙ্খলা ফেরাতে চাইলে সহায়তা করারও কথা জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘কেউ যদি পায়ে পাড়া দিয়ে আমাদের সঙ্গে ঝগড়া করতে আসে, তবে আমরাও ছেড়ে দেব না। আমাদেরকে জুজুর ভয় দেখিয়ে লাভ নেই।’ গোটা বাংলাদেশকে বিভিন্ন সিন্ডিকেট আঁকড়ে ধরেছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘ক্ষমতায় গেলে সব সিন্ডিকেটের মূলোৎপাটন করা হবে৷ বেকার ভাতা নয়, বেকারদের দক্ষ করে কর্মমুখী করতে চাই। নারীদের জন্য পৃথক যোগাযোগ ব্যবস্থা ও গণ শৌচাগারের ব্যবস্থা করা হবে। সব ধর্মের জন্য নিরাপত্তার দুয়ার খুলে দেওয়া হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম