ঢাকা ২১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যা সমাধান করা হবে: তারেক রহমান

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি, ২০২৬,  4:56 PM

news image

বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্ঠি করে বেকার সমস্যা সমাধান করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ সার্কেট হাউস ময়দানে আয়োজিত বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এর আগে বিকেল ৪টার পর ময়মনসিংহ সার্কেট হাউস ময়দানে আয়োজিত বিএনপির নির্বাচনি জনসভার মঞ্চে উঠেন দলের চেয়ারম্যান তারেক রহমান। জনসভায় জেলার বাইরে থেকে বাস ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে আসা নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করেন। নেতাকর্মীরা জানান, তাদের চেয়ারম্যানকে কাছ থেকে একনজর দেখার জন্য আগেভাগেই জনসভায় উপস্থিত হয়েছেন। এরও আগে বেলা ১১টা ৫ মিনিটে নির্বাচনি জনসভায় অংশ নিতে ময়মনসিংহের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে রওনা হয় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহর। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। এই কর্মসূচি উপলক্ষে গতকাল দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জানান, সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভা করেছিলেন। প্রায় ২২ বছর পর নেতার এই আগমনে এলাকার মানুষ উচ্ছ্বসিত। জনসভায় তিনি বিভাগের ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও জামালপুরের ২৪টি সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। সফর থেকে ঢাকা ফেরার পথে আরও ২ জায়গায় সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। এর মধ্যে গাজীপুর রাজবাড়ী মাঠে সন্ধ্যা ৬টায় ও সন্ধ্যা ৭টায় উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে সমাবেশে যোগ দেবেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম