ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ: হাসপাতালে একই পরিবারের ৪ জন পদ্মার ভাঙনে বিপর্যস্ত শরীয়তপুর, ঝুঁকিতে বাজার-শিক্ষাপ্রতিষ্ঠান সিলেটে বাসচাপায় মায়ের সঙ্গে প্রাণ গেল ৯ মাসের শিশুর সোমবার ‘ইন্ডিয়া’ জোটের দিল্লির রাজপথ দখলের ডাক যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১৪ মেসি-সুয়ারেজের জোড়া গোলে মায়ামির বড় জয় দিল্লিতে ব্যাপক ধরপাকড়, যা বললেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী

১৫ বছরের লুটপাট তদন্তে বাংলাদেশ ব্যাংকের তিন সাবেক গভর্নরের নথি তলব

#

নিজস্ব প্রতিবেদক

১০ জুলাই, ২০২৫,  7:19 PM

news image

ঋণ জালিয়াতি ও লুটপাটের মাধ্যমে বিগত ১৫ বছরে ব্যাংক খাত ধ্বংসের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বৃহস্পতিবার (১০ জুলাই) সংস্থাটির পক্ষ থেকে আওয়ামী লীগ শাসনামলে গভর্নরের দায়িত্ব পালন করা তিনজনের নথিসহ ২৩ ধরনের নথি তলব করে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে। সাবেক এই তিন গভর্নর হচ্ছেন আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার। তাদের পাশাপাশি ২০০৯ সালে খেলাপি ঋণ নিয়মিত করে নতুন নীতিমালা জারি হওয়ার পর সুবিধাপ্রাপ্ত বেক্সিমকো গ্রুপ, এম আর গ্রুপ, রতন গ্রুপ, কেয়া গ্রুপ, যমুনা গ্রুপ, থার্মেক্স গ্রুপ, শিকদার গ্রুপ, বিবিএস গ্রুপ, আব্দুল মোনেম গ্রুপ, এনানটেক্স গ্রুপসহ অন্যান্য প্রতিষ্ঠানের ঋণ গ্রহণের বিস্তারিত নথি চেয়েছে দুদক। এছাড়া বেসিক ব্যাংক জালিয়াতির নথিও তলব করা হয়েছে। দুদকের অভিযোগে বলা হয়েছে, সাবেক গভর্নর আতিউর রহমানসহ অন্যান্যরা বিভিন্ন অনিয়ম, ঋণ খেলাপিদের ছাড় দিয়ে নীতিমালা জারি, রিজার্ভ চুরি, হলমার্ক জালিয়াতি, হলমার্ক জালিয়াতি, এস আলম গ্রুপের ঋণ জালিয়াতির মাধ্যমে বিগত ১৫ বছরে ব্যাংক খাত ধ্বংস করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম