ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী: অর্থমন্ত্রী শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার প্রবাসী কার্ডের ব্যবস্থা হচ্ছে, কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী সরকারের জবাবদিহিতা আদায়ে বিরোধীদলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে

১৪ মে থেকে কুয়েত প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট সেবা

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মে, ২০২৩,  4:45 PM

news image

কুয়েত প্রবাসীদের বহুল আকাঙ্ক্ষিত ই-পাসপোর্ট সেবা আগামী ১৪ মে চালু হতে যাচ্ছে। এরই মধ্যে শেষ হয়েছে পাসপোর্ট কার্যক্রমের প্রস্তুতি। সোমবার দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, এনআইডি তথা জাতীয় পরিচয়পত্র দিয়ে ই-পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে অনলাইন জন্মনিবন্ধনের ইংরেজি সনদ দেখিয়ে আবেদন করা যাবে। তবে এক্ষেত্রে কোনো কাগজপত্র সত্যায়িত করা লাগবে না। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। www.epassport.gov.bd এই লিংকে গিয়ে আবেদন করা যাবে। অপ্রাপ্তবয়স্ক (১৮ বছরের কম) আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র না থাকল তার পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখ করতে হবে। পাসপোর্ট রি-ইস্যুর ক্ষেত্রে মূল পাসপোর্ট দেখাতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্র, ড্রাইভার ও শ্রমিকদের ই-পাসপোর্ট তৈরিতে খরচ ৫ বছর মেয়াদি হলে ৯ দশমিক ৫ দিনার। ১০ বছর মেয়াদি হলে ১৫ দশমিক ৫ দিনার। তবে জরুরিভাবে করলে ৫ বছর মেয়াদি ১৪ দিনার, ১০ বছর মেয়াদি ২৩ দশমিক ৫ দিনার খরচ হবে। অন্য পেশাজীবীদের ক্ষেত্রে ৫ বছর মেয়াদি ই-পাসপোর্ট ৩১ দিনার, ১০ বছর মেয়াদি হলে ৩৮ দশমিক ৫ দিনার। তবে জরুরিভাবে করলে ৫ বছর মেয়াদির জন্য খরচ হবে ৪৬ দশমিক ৫ দিনার এবং ১০ বছর মেয়াদি ৫৪ দিনার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম