ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম প্রতিরোধে জোরদার কার্যক্রম, চিকিৎসক সংকটেও থেমে নেই ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিমানবন্দরে হারিয়ে যাওয়া শিশু আনসারদের সহায়তায় উদ্ধার অপরাধ ও মাদকমুক্ত সাতক্ষীরা গড়তে কঠোর অবস্থানে পুলিশ: খুলনা রেঞ্জ ডিআইজি ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে’ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ সাতক্ষীরার আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন

সৌদিতে বাড়ি কেনার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা

#

১০ জুলাই, ২০২৫,  11:11 AM

news image

সৌদি সরকার নতুন একটি আইন পাস করেছে, যার আওতায় বিদেশি ব্যক্তি ও কোম্পানি ২০২৬ সাল থেকে সৌদির নির্দিষ্ট অঞ্চলে সম্পত্তি কিনতে পারবে। এ সিদ্ধান্ত ‘ভিশন ২০৩০’-এর অংশ, যার লক্ষ্য দেশটিকে বৈচিত্র্যময় ও বিনিয়োগবান্ধব অর্থনীতিতে রূপান্তর করা।

যেখানে বাড়ি কেনা যাবে

প্রথম ধাপে যে শহরগুলোতে বিদেশিদের জন্য সম্পত্তি কেনার অনুমোদন থাকবে— রিয়াদ ও জেদ্দা ছাড়াও আরও কিছু নির্ধারিত অঞ্চল, যেগুলোর নাম পরবর্তীতে জানানো হবে। মক্কা ও মদিনায় বাড়ি কিনতে চাইলে বিশেষ অনুমোদন লাগবে, ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বের কারণে।

আইন কার্যকর হবে যখন

২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন আইন কার্যকর হবে। এর আগে, ইস্তিতা’ নামের একটি ওয়েবসাইটে আগামী ১৮০ দিনের মধ্যে নিয়মনীতি ও অনুমোদিত এলাকার প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে এবং জনমত নেওয়া হবে। বিদেশি ব্যক্তি ও কোম্পানি জমি ও বাড়ি কিনতে পারবে। বিদেশি বিনিয়োগকারী, যারা বাণিজ্যিক বা আবাসিক প্রকল্পে বিনিয়োগে আগ্রহী।

কেন এই সিদ্ধান্ত

বিদেশি বিনিয়োগ আকর্ষণ; রিয়াদ, জেদ্দা ও নিওম প্রজেক্টকে সহায়তা; আবাসন ও বাণিজ্যিক ভবনের সরবরাহ বাড়ানো; সৌদি নাগরিকদের স্বার্থ রক্ষা; মধ্যপ্রাচ্যের নতুন বিনিয়োগ কেন্দ্র হিসেবে গড়ে তোলা।

প্রবাসীদের করণীয়

‘ইস্তিতা’ প্ল্যাটফর্মে নিয়মিত নজর রাখুন — সেখানে নিয়মনীতি ও অনুমোদিত এলাকা সম্পর্কে বিস্তারিত প্রকাশিত হবে। ডেভেলপারদের প্রকল্প পর্যবেক্ষণ করুন, বিশেষ করে যারা নতুন অঞ্চলে কাজ শুরু করবে। ২০২৫ সালের শেষ নাগাদ বিস্তারিত নিয়মাবলি আসবে। বিশেষজ্ঞদের মতে, দুবাই, আবু ধাবি ও দোহা যেমন বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে, তেমনি রিয়াদ ও জেদ্দাও হতে পারে মধ্যপ্রাচ্যের পরবর্তী বিনিয়োগ হটস্পট।

সূত্র: গালফ নিউজ, মিডল ইস্ট আই


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম