ঢাকা ১৬ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মার্টফোন মানুষের সাধের মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কুমিল্লাকে বিভাগ করা জনগণের দাবি হলে বাস্তবায়ন হবে: তারেক রহমান ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫ বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি, দলগুলোর বেস ক্যাম্পে ব্যস্ততা রোববার রাত থেকে ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় কুমিল্লায় পথসভায় প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা আরও ৪৫ দিন বাড়ল ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বরগুনার ​বামনায় ইনসাফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন, স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত ডাল-ছোলা খেলে কমতে পারে উচ্চ রক্তচাপের ঝুঁকি: গবেষণা

১৪০ ঘণ্টা পর ৭ মাসের শিশু উদ্ধার

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ ফেব্রুয়ারি, ২০২৩,  2:07 PM

news image

ভূমিকম্পের প্রায় এক সপ্তাহ পর সাত মাসের শিশুকে জীবিত উদ্ধার করেছেন তুরস্কের উদ্ধারকর্মীরা। দেশটির রাষ্ট্রীয় একটি গণমাধ্যম জানিয়েছে, হাতায়ে এলাকার ধংসস্তূপ থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়েছে। দেশটির গাজিআনতেপের আরেকটি ধসে যাওয়া ভবনের নিচ থেকে এসমা সুলতান নামে ১৩ বছর বয়সি এক শিশুকে উদ্ধার করা হয়েছে। খবর আলজাজিরার। এর আগে হাতায় শহর থেকে ১২২ ঘণ্টা পর দুই বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছিল। তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩০ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে তুরস্কে ২৪ হাজার ৬১৭ জন আর সিরিয়ায় সাড়ে চার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। দেশ দুটির সরকারি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে জাতিসংঘের ত্রাণবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথের দাবি, ভূমিকম্পে মৃতের সংখ্যা বর্তমানের চেয়ে দ্বিগুণ বা তারও বেশি হতে পারে। অর্থাৎ ৫০ হাজার ছাড়াতে পারে।

নিহতের সংখ্যা সম্পর্কে তিনি স্কাই নিউজকে বলেন, আমি মনে করি ধ্বংসস্তূপের নিচের অবস্থা সঠিকভাবে অনুমান করা কঠিন, তবে আমি নিশ্চিত যে এটি দ্বিগুণ বা আরও বেশি হবে। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ভূমিকম্পে আহতের সংখ্যা প্রায় ৮০ হাজার ছাড়িয়েছে।  খবর আলজাজিরার। দেশ দুটিতে এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা আটকে আছেন। তাদের উদ্ধারে প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে দুর্ঘটনার একশ ঘণ্টা পার হওয়ার এখন কারও বেঁচে থাকার আশা ক্ষীণ হয়ে এসেছে। ইতোমধ্যে তুরস্ককে সহায়তার জন্য এগিয়ে এসেছে বিভিন্ন দেশ। তবে উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তীব্র ঠাণ্ডা, বৃষ্টি, যোগাযোগে বিপর্যয়সহ নানা সমস্যা। কখনো কখনো তাপমাত্রা নেমে আসছে হিমাঙ্কের নিচে। তীব্র শীত থেকে বাঁচতে আগুন পোহাচ্ছেন গৃহহীন মানুষেরা। আশ্রয়, খাবার, পানি, জ্বালানি ও বিদ্যুতের অভাবে চরম দুর্দশায় রয়েছেন উপদ্রুত এলাকাগুলোর বেঁচে থাকা মানুষেরা। ফলে তাদের মধ্য থেকেও অনেকের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তুরস্কের একটি রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, রোববার ভূমিকম্পের ১৪০ ঘণ্টা পরও ধংসস্তূপের নিচ থেকে সাত মাসের একটি শিশু জীবিত উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে গাজিআনতেপ শহরের ধ্বংসস্তূপের নিচ থেকে ১৩ বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছে।  গত সোমবার ৭ দশমিক আট মাত্রার ভূমিকম্প আঘাত হানে তুরস্ক ও সিরিয়ায়। এর পর আরও কয়েকটি ভূমিকম্প অনুভূত হয় দেশটিতে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম