ঢাকা ০৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারের তিনটি ইউনিয়ন অন্তর্ভুক্ত হবেনা কেরানীগঞ্জের সাথে সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন

১৩ দিনে দেশে ফিরেছেন ৩০ হাজার ৭৮২ জন হাজি

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই, ২০২২,  1:54 PM

news image

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে গত ১৩ দিনে দেশে ফিরেছেন মোট ৩০ হাজার ৭৮২ জন হাজি। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্ক থেকে হজ বুলেটিনে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।বুলেটিনে বলা হয়, গতকাল মঙ্গলবার পর্যন্ত মোট ৮৪টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪১টি, সৌদি এয়ারলাইন্সের ৩৮টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইটে দেশে ফেরেন তাঁরা। বুলেটিনে আরও জানানো হয়, বাংলাদেশ হজ মেডিকেল টিমের একটি প্রতিনিধিদল গত সোমবার রাতে মক্কার কিং আবদুল আজিজ হাসপাতাল, আল নূর হাসপাতাল, কিং ফয়সাল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা অসুস্থ বাংলাদেশি হাজিদের দেখতে যান এবং তাঁদের চিকিৎসাসেবার বিষয়ে খোঁজ-খবর নেন।এদিকে,

চলতি বছর দেশ থেকে সৌদি আরবে গিয়ে মোট ২৩ হজযাত্রী মৃত্যুবরণ করেন। এর মধ্যে পুরুষ ১৬ জন এবং নারী সাত জন। তাঁদের মধ্যে মক্কায় ১৯, মদিনায় তিন ও জেদ্দায় একজন মারা যান। মৃত্যুবরণকারী হজযাত্রীদের মধ্যে রয়েছেন ঢাকার বিউটি বেগম, মাদারীপুরের শিবচরের লায়লা আক্তার, রংপুরের পীরগাছার আবদুল জলিল খান, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, রাজধানীর বাড্ডার সাঁতারকুল এলাকার মোছা. ফাতেমা বেগম, নোয়াখালীর নুরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির, টাঙ্গাইলের মো. আব্দুল গফুর মিয়া, ঢাকার তপন খন্দকার, সিরাজগঞ্জের কামারখন্দের মো. রফিকুল ইসলাম, রংপুরের মো. খয়বর হোসেন, নওগাঁর মো. আব্দুল মোত্তালিব, ব্রাহ্মণবাড়িয়ার শিরিনা আক্তার, সিলেটের মো. ফয়জুর রহমান, টাঙ্গাইল জেলার মো. মোস্তাফিজুর রহমান, ঢাকা জেলার ফারজিন সুলতানা, ঢাকার মোরশেদ হাসান সিদ্দিকী এবং সবশেষ ময়মনসিংহ জেলার মোছা. মমতাজ বেগম। গত ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ হজযাত্রী। এরপর গত ১৪ জুলাই থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম