ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭ বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি

১০ হাজার ভ্রাম্যমাণ বাড়ি, ফিল্ড হাসপাতাল নিয়ে তুরস্কে যাচ্ছে কাতার

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ ফেব্রুয়ারি, ২০২৩,  4:41 PM

news image

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় ১০ হাজার ভ্রাম্যমাণ বাড়ি ও ১২০ জন উদ্ধারকারীর দল পাঠাচ্ছে কাতার। এছাড়া একটি ফিল্ড হাসপাতালের সরঞ্জাম এবং মানবিক সহায়তাও পাঠানো হচ্ছে। মঙ্গলবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, এটা সিরিয়া এবং তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় অবদান রাখতে কাতারি প্রচেষ্টার অংশ। এদিকে আল জাজিরার সাংবাদিক আলউদেইদ কাতারি বিমান ঘাঁটি থেকে বলেন, আমরা সি-১৩০ মডেলের একটি বিমানে আছি যেটি তুরস্কের উদ্দেশ্যে রওনা হবে। এর ক্রুরা ভ্রাম্যমাণ বাড়িস্থাপন কার্যক্রমে অংশ নেবেসোমবারের শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজারের কাছাকাছিকাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ইতোমধ্যে তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য এয়ারলিফট চালু করার নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ জানিয়েছে, একটি উদ্ধারকারী দল, একটি মাঠ হাসপাতাল, ত্রাণ সহায়তা, তাঁবু এবং শীতকালীন সরবরাহও পাঠানো হবে। সূত্র: ডেইলি সাবাহ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম