ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭ বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি

প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

#

নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর, ২০২৬,  2:01 PM

news image

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সমস্যা ও অভিযোগ দ্রুত সমাধানে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। হয়রানি কমানো এবং প্রবাসীদের সেবার মান বাড়াতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে এই বিশেষ সেল গঠন করা হয়েছে। এর মাধ্যমে প্রবাসীরা এখন থেকে তাদের যেকোনো সমস্যা বা অভিযোগ সরাসরি ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানাতে পারবেন। অফিস আদেশে বলা হয়েছে, প্রবাসীরা minister@probashi.gov.bd এবং minister.expat@gmail.com ঠিকানায় নিজেদের অভিযোগ পাঠাতে পারবেন। এই সেলে পাওয়া প্রতিটি অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কার্যক্রম স্বচ্ছ ও গতিশীল রাখতে সেলে আসা আবেদন এবং অভিযোগগুলো দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে মন্ত্রী এবং সচিবের কাছে উপস্থাপন করা হবে। ফলে নীতিনির্ধারণী পর্যায় থেকে প্রবাসীদের যেকোনো সংকটে দ্রুত সিদ্ধান্ত নেওয়া আরও সহজ হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম