ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

হ্যাকড হওয়া ফেসবুক ও ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট উদ্ধারে মেটার নতুন উদ্যোগ

#

আইটি ডেস্ক

০৭ ডিসেম্বর, ২০২৫,  11:37 AM

news image

ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহারকারীদের হ্যাকড হওয়া অ্যাকাউন্ট পুনরুদ্ধার, সেটিংস হালনাগাদ ও অন্যান্য বিষয়ে তাৎক্ষণিক সহায়তা দিতে সাপোর্ট হাব চালু করছে মেটা। নতুন এ সুবিধা চালু হলে এক জায়গা থেকেই অ্যাকাউন্ট–সংক্রান্ত সব ধরনের সহায়তা পাবেন ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা। মেটার তথ্য মতে, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য তাৎক্ষণিক প্রয়োজনীয় সহায়তা সেবা খুব বেশি সহজলভ্য নয়। নতুন এই হাবে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এক জায়গায় তাদের অ্যাকাউন্টের সমস্যা জানাতে পারবেন। ফলে তারা হ্যাকড বা নিয়ন্ত্রণ হারানো অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে পারবেন। এক বিবৃতিতে মেটা জানিয়েছে, ‘অ্যাকাউন্ট–সংক্রান্ত সহায়তা প্রত্যেকের জন্য সহজলভ্য ও নির্ভরযোগ্য হওয়া উচিত। আমরা জানি, অতীতে সহায়তা সব সময় ব্যবহারকারীর প্রত্যাশা অনুযায়ী পৌঁছাতে পারেনি। নতুন সাপোর্ট হাবটি ধাপে ধাপে বিশ্বজুড়ে ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহারকারীদের জন্য চালু হবে। এটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মের অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যাবে। অ্যাকাউন্ট পুনরুদ্ধারের প্রক্রিয়া আরও সহজ করতে এআই প্রযুক্তি ব্যবহার করবে সাপোর্ট হাবটি। প্রথম ধাপে এ সুবিধা শুধু ফেসবুক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। ভবিষ্যতে ইনস্টাগ্রামের পাশাপাশি অন্যান্য প্ল্যাটফর্মের জন্যও হাবটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে মেটার। সূত্র: দ্য ভার্জ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম