ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা নিয়ে সুখবর

#

আইটি ডেস্ক

৩১ জানুয়ারি, ২০২২,  11:20 AM

news image

হাজার বিতর্ক সত্ত্বেও নিজেদের মেসেজিং মাধ্যমটিকে নানাভাবে জনপ্রিয় করার চেষ্টা করে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। অ্যাপটিকে আরও আকর্ষণীয় করে তুলতে নতুন বৈশিষ্ট নিয়ে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, গ্রুপের কোনও সদস্যের কোনও বার্তা পছন্দ না হলে সেটিকে মুছে দিতে পারবেন গ্রুপ অ্যাডমিন। এছাড়া গ্রুপে যার বার্তা মুছে ফেলা হচ্ছে তিনি একটি বিশেষ সতর্কবার্তা পাবেন।

বৈশিষ্টটি এখনও পরীক্ষানিরীক্ষার পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই একটি আপডেটের মাধ্যমে অ্যান্ডরয়েড ব্যবহারকারীরা এই বৈশিষ্টটি উপভোগ করতে পারবেন। এদিকে আইপ্যাডের ব্যবহারকারীদের জন্য এবার অ্যাপ চালুর পরিকল্পনার কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তবে কবে নাগাদ অ্যাপটি উন্মুক্ত করা হবে, সে বিষয়ে কোনো তথ্য জানাননি মেটায় হোয়াটসঅ্যাপ বিভাগের প্রধান উইল ক্যাচকার্ট। সূত্র: আনন্দবাজার পত্রিকা, দ্য ভার্জ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম