ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

হোয়াইট হাউসের কাছে এলোপাতাড়ি গুলি, তদন্তে সিক্রেট সার্ভিস

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ এপ্রিল, ২০২৬,  4:56 PM

news image

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের কাছে স্থানীয় সময় রবিবার মধ্যরাতের কিছু পর কে বা কারা এলোপাতাড়ি গুলি চালিয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। খবর বিবিসির। সিক্রেট সার্ভিস জানায়, ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা সেখানে পৌঁছান। পরে মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের ঠিক উত্তরে অবস্থিত এই পার্ক ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়। এ ঘটনায় সন্দেহভাজন কাউকে শনাক্ত করা যায়নি। কোনও হতাহতের খবরও পাওয়া যায়নি। এই ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসেই অবস্থান করছিলেন। সিক্রেট সার্ভিস জানায়, হোয়াইট হাউসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে প্রেসিডেন্টের বাসভবন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্তের কারণে এলাকাটির কিছু সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, তবে পরে সেগুলো আবার খুলে দেওয়া হয়েছে। সিক্রেট সার্ভিসের একজন প্রতিনিধি বিবিসিকে তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম