ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭ বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৬

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জানুয়ারি, ২০২৩,  9:38 PM

news image

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৬ জন নিহত হয়েছেন। দেশটির রাজধানী কিয়েভের বাইরে একটি কিন্ডারগার্টেনের কাছে এই দুর্ঘটনা ঘটে। বুধবার (১৮ জানুয়ারি) ইউক্রেনীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়ার এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। জাতীয় পুলিশ প্রধান ইগোর ক্লাইমেনকো বলেন, এখন পর্যন্ত জানা গেছে এই হেলিকপ্টার দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২ শিশুও আছে। তিনি বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা। সেই তালিকায় স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাসত্রিস্কি আছেন। তবে কী কারণে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, সেই কারণ এখনো জানা যায়নি বলে ডয়েচ ভেলে জানিয়েছে। কিয়েভের আঞ্চলিক গভর্নর ওলেক্সি কুলেবা টেলিগ্রামে বলেন, কিয়েভের বাইরে ব্রোভারিতে শিশুদের একটি স্কুল এবং আবাসিক ভবনের পাশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে দুর্ঘটনার সময় স্কুলটিতে শিশু ও কর্মকর্তারা ছিলেন। তবে পরবর্তীতে তাদের সরিয়ে নেয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম