ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

হিজরি সনকে গুরুত্ব দিয়ে কাবা শরিফের গিলাফ পরিবর্তন

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুলাই, ২০২২,  4:35 PM

news image

ছবি : সংগৃহীত

মুসলিমদের পবিত্র দুই মসজিদ—মক্কার মসজিদ আল-হারাম এবং মদিনার মসজিদে নববি পরিচালনা পর্ষদের ঘোষণা অনুযায়ী, আজ শনিবার মক্কায় কাবা শরিফের গিলাফ পরিবর্তন করা হয়েছে। খবর আরব নিউজের। এত দিন ঈদুল আজহার আগে হজের মূল আনুষ্ঠানিকতা, অর্থাৎ আরাফাতের ময়দানে সমবেত হওয়ার দিন কাবা শরিফের গিলাফ পরিবর্তন করা হতো। কিন্তু, এবার হজের সময়ে ঐতিহ্য বা রেওয়াজ অনুযায়ী ৯ জিলহজ তারিখে গিলাফ পরিবর্তন করা হয়নি। আরব নিউজের খবরে বলা হয়েছে—এবার রেওয়াজের ব্যতিক্রম করা হচ্ছে, কারণ সৌদি আরব সরকার হিজরি সনকে গুরুত্ব দিয়ে গিলাফ পরিবর্তন করার কথা আগেই জানিয়েছিল। হজের মূল আনুষ্ঠানিকতার দিনই হাজিদের উপস্থিতিতে গিলাফ পরিবর্তন করা ছিল দীর্ঘকালের রেওয়াজ।১ মহররমে গিলাফ পরিবর্তনের ঘোষণা সৌদি আরবের সরকারি ওয়েবসাইটে, বিশেষ করে দুই প্রধান মসজিদের পরিচালনা কর্তৃপক্ষ পহেলা মহররমে গিলাফ পরিবর্তনের সিদ্ধান্ত চলতি মাসের শুরুতেই জানিয়ে দিয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম