ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় যাচ্ছে বাংলাদেশ সৌদিতে নিহত ১৬ প্রবাসীর পরিবার পাবে বিশেষ অনুদান ‘সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা’ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ডিএসসিসি এলাকা সবুজে ভরে তোলা হবে: ডিএসসিসি প্রশাসক চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

হাসপাতাল থেকে দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মার্চ, ২০২৬,  12:51 PM

news image

দেশের সরকারি হাসপাতালগুলোতে সব ধরনের দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (৪ মার্চ) সকালে হঠাৎ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দালালের দৌরাত্ম্য রোধে কঠোর পদক্ষেপ নেবে সরকার। যে কোনো মূল্যে হাসপাতালে রোগী ভাগিয়ে নেওয়া, ট্রলি ব্যবসাসহ সব নির্মূল করা হবে। তিনি আরও বলেন, এখনও প্রয়োজনের তুলনায় হাসপাতালগুলোতে স্বাস্থ্যকর্মীর সংখ্যা অনেকটাই কম। তবে সেসব বিষয়ে দ্রুত স্বাস্থ্যকর্মী নিয়োগের ব্যবস্থা হচ্ছে। একইসঙ্গে হাসপাতালের অপারেশন থিয়েটারের (ওটি) সংখ্যা ও মান বৃদ্ধির পাশাপাশি ওষুধ সরবরাহ বাড়ানো হবে। সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সরকারের সম্পদ সীমিত, এই সীমিত সম্পদের মধ্যে জনগণকে স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার। ঢাকাসহ সারাদেশে রোগীদের সেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, হাসপাতালের বেডসিটসহ বিভিন্ন কাপড় নিম্নমানের ওয়াশ করানো হয়। এজন্য পরিচালককে বলেছি, বিল কেটে নেওয়ার কথা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম