ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন হামলা না করা শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব

এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর

#

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর, ২০২৬,  3:34 PM

news image

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ৩১ অক্টোবর (শনিবার) প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র মঙ্গলবার (২৭ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে।



সূত্রটি জানায়, এর আগে ২৯ অক্টোবর ফল প্রকাশের প্রাথমিক পরিকল্পনা করা হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তর্জাতিক সফরসূচির কারণে সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়। যুক্তরাজ্য ও জাপান সফর শেষে প্রধানমন্ত্রী ২৯ অক্টোবর রাতে দেশে ফিরবেন। এরপর তার আনুষ্ঠানিক সম্মতি পাওয়ার পর ৩১ অক্টোবর ফল প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।



এবারে ফল প্রকাশের মূল অনুষ্ঠানটি রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হতে পারে।



এর আগে গত ২৪ অক্টোবর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান আগামী ২৯ অক্টোবর ফল প্রকাশের একটি প্রাথমিক ভাবনার কথা জানিয়েছিলেন। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনুষ্ঠানিক সবুজ সংকেত পেতে বিলম্ব হওয়ায় পূর্বনির্ধারিত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে শিক্ষা বোর্ড।



উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো পুনর্বিন্যাস করায় তা ৯ সেপ্টেম্বর পর্যন্ত গড়ায়। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম