ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

হাদিসুরের মরদেহ ইউক্রেন সরকারের কাছে হস্তান্তর

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ মার্চ, ২০২২,  11:21 AM

news image

রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলার ঘটনায় নিহত হাদিসুর রহমান নামে মরদেহটি ইউক্রেন সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে শুক্রবার তার জানাজা সম্পন্ন হয় বলে জানায় হাদিসুরের এক সহকর্মী। হাদিসুরের বাড়ি বরগুনার বেতাগীর হোসনাবাদ ইউনিয়নে। তার মরদেহ দেশে আনার আকুতি জানায় তার পরিবার। এর আগে বৃহস্পতিবার (৩ মার্চ) ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ থেকে ২৮ জন নাবিককে উদ্ধার করা হয়েছে।

পোল্যান্ডের রাষ্ট্রদূতের বরাত দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য জানান। তিনি বলেন, ইউক্রেন থেকে উদ্ধার হওয়া নাবিকের সবাইকে নিয়ে যাওয়া হবে মলদোভা। সেখান থেকে তাদের আবার নিয়ে যাওয়া হবে রোমানিয়ায়। বুধবার ইউক্রেনে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ বাংলার সমৃদ্ধিতে রকেট হামলা হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। জাহাজে থাকা নাবিকরা সবাই মিলে আগুন নেভায়। হামলায় জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমান আরিফ মারা যান। এর পরপরই জাহাজে থাকা নাবিকরা ভিডিও বার্তায় তাদের নিরাপদে উদ্ধারে আকুতি জানায়। উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে যায় এমভি সমৃদ্ধি। সিরামিকের কাঁচামাল নিয়ে ইতালির র‌্যাভেনা বন্দরে যাবার কথা ছিল জাহাজটির। বন্দরটিতে বিভিন্ন দেশের আরো প্রায় ২০টি জাহাজ আটকে আছে। তবে যুদ্ধাবস্থা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরই পণ্য বোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেন শিপিং করপোরেশনের কর্মকর্তারা। শেষ মুহূর্তে বন্দরের পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশের এই জাহাজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম