ঢাকা ২৬ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার পশুর হাটে বৃষ্টির বাগড়া হাম ও উপসর্গে আজও ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭ মৃত্যু সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতীয় ইদগাহে প্রথম জামাত সকাল সাড়ে ৭ টায়: প্রশাসক ডিএসসিসি দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী বাড্ডায় চিপস কারখানায় আগুনে পুড়ে দুই কর্মচারীর মৃত্যু ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

হাদিসুরের পরিবার পাচ্ছে এক কোটি টাকা

#

নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ, ২০২২,  12:08 PM

news image

ইউক্রেনে রকেট হামলায় নিহত হাদিসুর রহমান আরিফের পরিবারকে প্রায় এক কোটি টাকা সহায়তার ঘোষণা দিয়েছেন শিপিং করপোরেশন। বুধবার (১৬ মার্চ) সকালে বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক ক্যাপ্টেন আবু সুফিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, ঢাকা থেকে সোমবার (১৪ মার্চ) রাত পৌনে ১০টার দিকে হাদিসুরের নিথর দেহ বরগুনার বেতাগী থানার হোসনাবাদ গ্রামে পৌঁছার সঙ্গে সঙ্গে স্বজনের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ। পরে মঙ্গলবার (১৫ মার্চ) সকাল সোয়া ১০টায় জানাজা শেষে বরগুনার বেতাগীতে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির পাশে চিরনিদ্রায় শায়িত হন হাদিসুর। ক্যাপ্টেন আবু সুফিয়ান বলেন, আমরা হাদিসুরের পরিবারকে এক কোটি টাকা প্রণোদনা দেওয়ার কথা ভাবছি। আশা করি এটা করা সম্ভব হবে। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ শুরু হলে অলভিয়া বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত হয়ে যায়। জাহাজটি ২৯ জন নাবিক ও ক্রু নিয়ে সেখানেই নোঙর করা অবস্থায় আটকা পড়ে। পরে গত ২ মার্চ ইউক্রেনে বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’-তে রকেট হামলা হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। এ সময় নিহত হন ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম