ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি ‘জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠার চেতনা হিসেবে কাজ করবে’ ঘনীভূত হতে পারে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত বহাল ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে মার্কিন হামলা ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, ঢাকা-খাগড়াছড়ি যান চলাচল বন্ধ

কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই, ২০২৬,  2:21 PM

news image

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মরণে রাজধানী ঢাকার একটি উপযুক্ত সড়কের নামকরণের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) বিকেলে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের আনা কাতারের সাবেক আমিরের নামে ঢাকার একটি সড়কের নামকরণ সম্পর্কিত এক বিশেষ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী জানান- এরই মধ্যে ঢাকা সিটি করপোরেশনকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সম্মানিত বিরোধীদলের নেতা যে প্রস্তাবনাটি সংসদে উপস্থাপন করেছেন, সেই প্রেক্ষিতে আমি গতকালই ঢাকা সিটি করপোরেশনে একটি উপযুক্ত সড়ক নির্ধারণ করে সেটিকে মরহুমের নামে নামকরণের জন্য স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়কে মৌখিকভাবে নির্দেশনা প্রদান করেছি।

তিনি বলেন, সংসদে আজ বিরোধীদলীয় নেতা এই গুরুত্বপূর্ণ বিষয়টি সবার সামনে উপস্থাপন করার জন্য সরকারের পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে কাতারের প্রয়াত সাবেক আমিরের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী বলেন, মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি সম্মান প্রদর্শন করার মাধ্যমে মূলত কাতারের বন্ধুভাবাপন্ন জনগণের প্রতিই গভীর সম্মান প্রদর্শন করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, কাতার এমন একটি অকৃত্রিম বন্ধু দেশ যারা বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে এবং দেশের সার্বিক অগ্রযাত্রায় সবসময় নানাভাবে সহযোগিতা করেছে এবং বর্তমানেও সেই ধারা অব্যাহত রেখেছে।

তিনি বলেন, কাতারের মাটিতে লাখ লাখ প্রবাসী বাংলাদেশির কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার মাধ্যমে কাতার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন যাত্রাতেও অন্যতম অংশীদার হিসেবে ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, শুধু তাই নয়, এর আগে যখন মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালি নিয়ে একটি জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং কাতার নিজেও বিভিন্নভাবে সংকটে আক্রান্ত হয়েছিল। তখনও সেখানে থাকা আমাদের লাখ লাখ প্রবাসী বাংলাদেশিকে তারা নিজেদের দেশের নাগরিকদের মতোই অত্যন্ত যত্ন সহকারে দেখভাল করেছে ও তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে। এই সমস্ত পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ বিষয় বিবেচনা করেই আজ বাংলাদেশে মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং একই সঙ্গে বুধবার জাতীয় পতাকাকে অর্ধনমিত রাখা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম