ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপানের মারুবেনি কর্পোরেশন কলকাতা থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ সাজেক সড়কে অবরোধ: আটকে আছেন প্রায় ১২৫০ পর্যটক পেসারদের তোপে বিধ্বস্ত আফগানিস্তান, বড় লিড বাংলাদেশের ২০২৭ সালে রমজান কবে শুরু, জানালেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তানজিন তিশা ন্যাশনাল ব্যাংকে আবেদন শুরু, টাকা তোলা যাবে ১৫ অক্টোবর থেকে ‘মোদি ভারতের জন্য লজ্জার’ মুক্তি পেয়ে অভিজিতের বার্তা নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু ‘গ্রেপ্তার বা আটক নয়, আমাকে অপহরণ করা হয়েছিল’: ধ্রুব রাঠি

হাইকোর্টের রায়ে ইশরাক সমর্থকদের আনন্দ মিছিল

#

নিজস্ব প্রতিবেদক

২২ মে, ২০২৫,  6:40 PM

news image

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট হাইকোর্ট খারিজ করে দেওয়ায় বিএনপির নেতাকর্মীরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (২২ মে) দুপুরের দিকে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট খারিজের আদেশ দেন। খবর পেয়ে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থানরত বিএনপির নেতাকর্মীরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন। স্লোগান দিয়ে নেতাকর্মীরা বলতে থাকেন, এই মুহূর্তে খবর এলো, ইশরাক মেয়র হলো’, ‘এই মাত্র খবর এলো, জনগণের বিজয় হলো’। এরপর বিএনপির নেতাকর্মীরা আনন্দমিছিল নিয়ে কাকরাইল মসজিদ মোড় থেকে মৎস্য ভবন মোড়ের দিকে রওনা দেন। এর আগে নগর ভবনের সামনে টানা অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যান বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা। তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তারা আন্দোলন চালিয়ে যান তারা। বৃহস্পতিবার (২২ মে) সকালে রাজধানীর কাকরাইল মসজিদের সামনের মোড়েও অবস্থান করতে দেখা যায় ইশরাক সমর্থকসহ বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। রাতভর সেখানেই অবস্থান নিয়ে আন্দোলন করেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম