ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

হলের পুকুরে ডুবে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

#

ঢাবি প্রতিনিধি:

২৯ মে, ২০২২,  4:06 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জহুরুল হক হলের পুকুরে গোসল করতে নেমে ডুবে পলাশ আহমেদ (২২) নামে বিশ্ববিদ্যালয়ের এক আবাসিক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। রোববার (২৯ মে)দুপুর ১টার দিকে গোসল করতে জহুরুল হক হলের পুকুরে নামেন পলাশ। এরপর তিনি পানিতে তলিয়ে যান। মুমূর্ষু অবস্থায় তার বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।এর কিছুক্ষণ পর দুপুর ২টার দিকে ওই শিক্ষার্থীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক আবদুর রহীম গণমাধ্যমকে বলেন, ‘পলাশ পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে গেছে। পরে তার বন্ধুরা ৫-৬ মিনিটের মধ্যে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসে। ডাক্তাররা প্রথমে তাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচানোর চেষ্টা করেছিলেন, তবে তাকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।’ পলাশের বন্ধুরা জানান, তারা শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ৩০১৪ নম্বর রুমে থাকেন। দুপুরে আরেক বন্ধুর সঙ্গে হলের পুকুরে গোসল করতে নামে পলাশ। গোসল করার সময় তারা দুইজনই সাঁতরে এপার থেকে ওপার যায়। আবার এপার ফেরার সময় পানিতে ডুবে যায় পলাশ। খবর পেয়ে হলের অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম