ঢাকা ১৫ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদে লম্বা ছুটির প্রজ্ঞাপন জারি: নির্বাহী আদেশে ২৫ মে বন্ধ অফিস ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন পাঁচজনকে গলা কেটে হত্যা, সেই ফোরকানের লাশ মিলল পদ্মায় শাপলা চত্বর মামলায় দীপু মনি-রূপা-মোজাম্মেল বাবু গ্রেপ্তার দেশের প্রয়োজনে মুক্তিযোদ্ধারা আবারও রাজপথে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু দেশীয় পশু দিয়েই কোরবানি হবে: প্রাণিসম্পদ মন্ত্রী নদীর বাঁধ ভেঙে হালুয়াঘাটের ২০ গ্রাম প্লাবিত দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার সাতকানিয়ার পাহাড়ে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ

#

০৪ ডিসেম্বর, ২০২৫,  10:52 AM

news image

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির আবেদন শুরু হতে যাচ্ছে আগামী ১০ ডিসেম্বর থেকে। একইসঙ্গে এ পরীক্ষা শুরুর তারিখ ও সময়সূচিও প্রকাশ করা হয়েছে।   বুধবার জিএসটি গুচ্ছের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শিক্ষার্থীরা আবেদন করার জন্য ১৫ দিন সময় পাবেন। ভর্তি আবেদন ১০ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে। এতে আরও জানানো হয়েছে, জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ২৭ মার্চ এবং চলবে ১০ এপ্রিল পর্যন্ত।

ভর্তি আবেদনের তারিখ : ১০ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

পরীক্ষার সময়সূচি:

ইউনিট C (বাণিজ্য): ২৭–০৩–২০২৬ (শুক্রবার), বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

ইউনিট B (মানবিক): ৩–০৪–২০২৬ (শুক্রবার), বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

ইউনিট A (বিজ্ঞান): ১০–০৪–২০২৬ (শুক্রবার), বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা: ১০/০৪/২০২৬ (শুক্রবার), বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম