ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

হত্যা মামলায় কোনাবাড়ী থানা আওয়ামীলীগের সভাপতি গ্রেফতার

#

১৬ অক্টোবর, ২০২৪,  8:10 PM

news image

মোঃ সাহাজুদ্দিন সরকার, বিশেষ প্রতিনিধি :  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আলোচিত হ্রদয় হত্যা মামলায় ১৪ ই অক্টোবর রাত আনুমানিক ৯ টায় কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি, এডভোকেট আ: রহমান মাষ্টার (৪৯) কে উত্তরা  ৪নং সেক্টর থেকে RAB গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম। গ্রেফতারকৃত আ: রহমান মাষ্টার কোনাবাড়ী থানার বাইমাইল এলাকার মৃত আজম আলীর ছেলে। তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। নিহত হৃদয় গোপালপুর (টাঙ্গাইল) আলমনগর গ্রামের আলম মিয়ার ছেলে। নিহত হ্রদয় হেমনগর ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র ছিলেন। লেখাপড়ার পাশাপাশি কোনাবাড়ীর ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতো। ওই ঘটনায় নিহত হৃদয়ের ফুফাতো ভাই ইব্রাহিম বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম বলেন, ১৫ই অক্টোবর দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে মহামান্য আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন এই হত্যা মামলায় জরিত অন্যান্ন আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম