ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

হজ শেষে দেশে ফিরলেন ৪১ হাজার ৬৮০ হাজি

#

নিজস্ব প্রতিবেদক

০১ আগস্ট, ২০২২,  4:27 PM

news image

পবিত্র হজ শেষে একদিনের আরও দুই হাজার ৬১০ জন হাজি দেশে ফিরেছেন। এ নিয়ে রোববার (৩১ জুলাই) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরলেন ৪১ হাজার ৬৮০ জন হাজি। সোমবার (১ আগস্ট) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে। বুলেটিনে বলা হয়, এ পর্যন্ত মোট ১১৭টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৬৩টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৪৯টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি ফ্লাইট রয়েছে। গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ হজযাত্রী। এরপর গত ১৪ জুলাই থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী বৃহস্পতিবার (৪ আগস্ট)। এদিকে হেল্পডেস্ক আরও জানিয়েছে, সৌদি আরবে মোট ২৫ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম