ঢাকা ০৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারের তিনটি ইউনিয়ন অন্তর্ভুক্ত হবেনা কেরানীগঞ্জের সাথে সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন

হজ শেষে দেশে ফিরলেন আরও ২৯৬১ হাজি

#

নিজস্ব প্রতিবেদক

০২ আগস্ট, ২০২২,  10:19 AM

news image

হজ শেষে একদিনে আরও দুই হাজার ৯৬১ জন হাজি দেশে ফিরেছেন। এ নিয়ে সোমবার (১ আগস্ট) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফেরা হাজির সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ৬৪১ জনে। সোমবার (১ আগস্ট) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে। হজ শেষে গত ১৪ জুলাই ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ১২৪টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৭টি, সৌদিয়ার ৫১টি ও ফ্লাইনাসের ৬টি ফ্লাইট রয়েছে।

আইটি হেল্প ডেস্ক আরও জানিয়েছে, ১ আগস্ট পর্যন্ত দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ৫৩ শতাংশ, সৌদিয়া পরিবহন করেছে ৪২ শতাংশ এবং ফ্লাইনাস পরিবহন করেছে ৬ শতাংশ। এ পর্যন্ত সৌদি আরবে মোট ২৫ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে ব্যবস্থাপনা সদস্যসহ সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম