ঢাকা ০৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারের তিনটি ইউনিয়ন অন্তর্ভুক্ত হবেনা কেরানীগঞ্জের সাথে সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন

হজ শেষে দেশে ফিরলেন আরও ১৪৯৪ হাজি

#

নিজস্ব প্রতিবেদক

০৮ আগস্ট, ২০২২,  10:13 AM

news image

পবিত্র হজ শেষে একদিনে আরও এক হাজার ৪৯৪ হাজি দেশে ফিরেছেন। এ নিয়ে রবিবার (৭ আগস্ট) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৯০৯ হাজি। আজ সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানানো হয়। গত ১৪ জুলাই হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ১৬৪টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৫ জন, সৌদিয়া এয়ারলাইন্স ৬৪টি ফ্লাইটে ২২ হাজার ৫৪৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৩৫৮ জন হাজি পরিবহন করেছে। গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম