ঢাকা ০৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারের তিনটি ইউনিয়ন অন্তর্ভুক্ত হবেনা কেরানীগঞ্জের সাথে সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন

হজ প্যাকেজ সংশোধনে ফের লিগ্যাল নোটিশ

#

নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ, ২০২৩,  12:57 PM

news image

চলতি বছরের হজ প্যাকেজ সংশোধন করতে ধর্ম মন্ত্রণালয় ও হজ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। হাবিবুর রহমান, আব্দুল আজিজ ও আব্দুল হাইয়ের পক্ষে রোববার (১২ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল এ নোটিশ পাঠান। নোটিশটি ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান কর্তৃপক্ষের চেয়ারম্যান ও বলাকা বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়। এ বিষয়ে এক সপ্তাহের মধ্যে কার্যকরী পদক্ষেপ না নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনজীবী।

নোটিশে বিমানভাড়া কমানোসহ হজ প্যাকেজ সংশোধন, পরিবর্তন ও পুনর্নির্ধারণ করে নতুন প্যাকেজ ঘোষণার অনুরোধ করা হয়েছে। এ ছাড়া হজযাত্রীদের সৌদি ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট কিনতে বাধ্য করা হয়। যা যাত্রীদের স্বাধীনতা খর্ব করা হয়। এ নিয়মেও পরিবর্তনের অনুরোধ জানানো হয়েছে। এর আগে, গত ৬ মার্চ হজ প্যাকেজ সংশোধন করে সর্বোচ্চ ৪ লাখ টাকা নির্ধারণ করতে ধর্ম মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ও আল কোরআন স্টাডি সেন্টারের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফ উজ জামান এ নোটিশ পাঠিয়েছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম