ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

হজ পালনে মুসল্লিদের নতুন ৪ শর্ত দিল সৌদি

#

২২ ফেব্রুয়ারি, ২০২৩,  8:09 PM

news image

চলতি বছর হজ পালনে মুসল্লিদের জন্য নতুন চারটি শর্ত দিয়েছে সৌদি সরকার। আগে যারা হজ করেননি তাদের অগ্রাধিকার দেয়ার পাশাপাশি নতুন শর্তের মধ্যে রয়েছে মুসল্লিদের করোনা ও ইনফ্লুয়েঞ্জার টিকা নেয়ার মতো বিষয়ও। চলতি বছর পবিত্র হজের জন্য এরই মধ্যে শুরু হয়েছে নানা কার্যক্রম। নিবন্ধনের পাশাপাশি সৌদি আরবের পক্ষ থেকে নেয়া হচ্ছে প্রস্তুতি। এবার মুসল্লিদের জন্য নতুন চার শর্ত দিয়েছে সৌদি সরকার। শর্তগুলো জানিয়ে বাংলাদেশ সরকারের কাছেও চিঠি দিয়েছে দেশটি। সোমবার (২০ ফেব্রুয়ারি) সেসব শর্ত প্রকাশ করে সৌদি আরবের ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এতে বলা হয়েছে,

হজ পালনে যাওয়ার আগে মুসল্লিদের করোনাভাইরাস, মেনিনজাইটিস এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা দিতে হবে।এছাড়া যারা আগে হজ করেননি এবার তাদের অগ্রাধিকার দেয়া হবে। তৃতীয় শর্ত হিসেবে বলা হয়েছে, হজ পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হতে হবে ১২ বছর। অন্যদিকে হজযাত্রীর বড় কোনো দীর্ঘস্থায়ী রোগ থাকা যাবে না বলেও উল্লেখ করা হয়েছে। চুক্তি অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন মুসল্লি হজ আদায় করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজ করবেন ১৫ হাজার। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে পারবেন ১ লাখ ১২ হাজার ১৯৮ জন। আগামী সোমবার (২৭ ফেব্রুয়ারি) শেষ হবে হজ নিবন্ধন কার্যক্রম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম