ঢাকা ০৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারের তিনটি ইউনিয়ন অন্তর্ভুক্ত হবেনা কেরানীগঞ্জের সাথে সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন

হজ নিবন্ধনের সময় শেষ হচ্ছে আজ

#

নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ, ২০২৩,  11:00 AM

news image

চলতি বছর হজে যেতে নিবন্ধনের দিন শেষ হচ্ছে আজ। তবে নিবন্ধনের জন্য প্রাপ্ত কোটা এখনো পূরণ করতে পারেনি বাংলাদেশ। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল পৌঁনে ১০টা পর্যন্ত মোট নিবন্ধিত হয়েছেন ৯৯ হাজার ২৭৬ জন। কোটা পূরণে এখনো ২৭ হাজার ৯২২ জন বাকি রয়েছে। এর আগে তিন দফা হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হলেও খরচ বেশি হওয়ায় কোটা পূরণ হয়নি। নিবন্ধনের সংখ্যা বেড়েছে খুবই ধীরগতিতে। চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। সকাল পর্যন্ত সরকারিভাবে ৯ হাজার ৫১৫ জন ও বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজে যেতে ৮৯ হাজার ৭৬১ জন নিবন্ধিত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম