ঢাকা ১৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মৃত্যুর আগে মুসলিম বিশ্বের প্রতি যে বার্তা দিয়েছিলেন লারিজানি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ঈদে ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পারবে মানুষ: সড়কমন্ত্রী ঈদযাত্রা নিরাপদ রাখতে র‍্যাবের ৩ স্তরের নিরাপত্তা ঈদুল ফিতরেও বন্ধ থাকবে আল আকসা ঈদের দিন মেট্রোরেল চলবে কি না, জানা গেল চাপ বেড়েছে যমুনা সেতু মহাসড়কে, ২৪ ঘণ্টায় আয় ৩ কোটি টাকা কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই : আইজিপি জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির

হজে ৩৮ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন প্রায় ৪৩ হাজার হাজি

#

২২ জুন, ২০২৫,  6:36 PM

news image

পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে চলতি বছর ৩৮ বাংলাদেশির মৃত্যু হয়েছে। হজ পালনকালে বিভিন্ন সময়ে মক্কা, মদিনা, জেদ্দা ও আরাফায় মারা যান তারা। অন্যদিকে পবিত্র হজ সম্পন্ন করে ইতোমধ্যে দেশে ফিরেছেন প্রায় ৪৩ হাজার হাজি। রোববার (২২ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, শনিবার (২১ জুন) দিবাগত রাত ৩টা নাগাদ দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ৪২ হাজার ৯৫০ জন। মোট ১০৯টি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফেরেন তারা। এরমধ্যে সরকারি মাধ্যমে দেশে ফিরেছেন ৫ হাজার ৬ জন। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় আরও ৩৭ হাজার ৯৪৪ জন হাজি দেশে ফিরেছেন। অন্যদিকে দেশে ফেরা হজের ১০৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ১৭ হাজার ৮২ জন, সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে ১৮ হাজার ৫৪৩ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরেছেন ৭ হাজার ৩২৫ জন হাজি। এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত মোট ৩৮ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ২৭ জন পুরুষ ও ১১ জন নারী। এরমধ্যে ২৫ জন মক্কায়, ১১ জন মদিনায়, একজন জেদ্দায় এবং একজন আরাফায় মারা যান। এ বছর হজ উপলক্ষে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন ধর্মপ্রাণ মুসল্লি সৌদি আরবে পাড়ি জমান। এরমধ্যে প্রথম হজ ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায় গত ২৯ এপ্রিল। এরপর প্রায় এক মাস ধরে ধারাবাহিকভাবে হজযাত্রীদের বহন করে ফ্লাইটগুলো পরিচালিত হয়। অন্যদিকে সর্বশেষ হজ ফ্লাইটটি সৌদির উদ্দেশে পাড়ি জমায় গত ১ জুন। পুরো এই সময়ে মোট ২২০টি হজ ফ্লাইট পরিচালিত হয়। যার মাধ্যমে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন হজযাত্রী সৌদি আরবে যান। পরবর্তীতে গত ৫ জুন পবিত্র হজ পালন শেষে গত ১০ জুন হজের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফেরেন ৩৬৯ জন হাজি। সবমিলিয়ে এখন পর্যন্ত হজ শেষে দেশে ফিরেছেন ৪২ হাজার ৯৫০ জন বাংলাদেশি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম