ঢাকা ০৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারের তিনটি ইউনিয়ন অন্তর্ভুক্ত হবেনা কেরানীগঞ্জের সাথে সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন

হজে অগ্রাধিকার পাবেন কারা, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৯ এপ্রিল, ২০২২,  4:09 PM

news image

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, হজের জন্য যাঁরা আগে নিবন্ধন করেছেন, তাঁরা অগ্রাধিকার পাবেন। কত জন যেতে পারবেন, তা এখনও চূড়ান্ত করা হয়নি। আজ শনিবার এক  অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান তিনি। করোনার নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় দীর্ঘ দুই বছর পর এবার সৌদি আরব ১০ লাখ মুসল্লিকে হজ করার সুযোগ করে দিচ্ছে। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম আজ শনিবার এ তথ্য জানিয়েছে। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, অংশগ্রহণকারীদের অবশ্যই ৬৫ বছরের কম বয়সি হতে হবে এবং করোনাভাইরাসপ্রতিরোধী টিকার পূর্ণ ডোজ দেওয়া থাকতে হবে।  দেশের বাইরে থেকে আসা অংশগ্রহণকারীরাও হালনাগাদ করা কোভিড পিসিআর টেস্ট এবং অন্যান্য স্বাস্থ্য পরীক্ষার পর হজে অংশ নিতে পারবেন। সৌদি আরবের উদ্দেশে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে। ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি হচ্ছে হজ। গত বছর হজে মাত্র ৬০ হাজার মানুষকে (যারা সৌদিতে বসবাস করছেন এমন) অংশগ্রহণের অনুমতি দিয়েছিল সৌদি আরব। মহামারির আগে যে সংখ্যা ছিল প্রায় ২৫ লাখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম