ঢাকা ০৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দুর্নীতির কারণে অনেক সমবায় সমিতি নষ্ট হয়ে গেছে: রাষ্ট্রপতি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা ই-সিগারেট-সোনাসহ শাহজালালে দুই দিনে আটক ৩২ লাখ টাকার পণ্য বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে লিগ্যাল নোটিশ পোল্যান্ডের ক্রাকো শহরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত ৬ সৌদির সড়কে প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় জানা গে‌ল মাথায় কাফন বেঁধে অবরোধ, ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ

নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল করায় ছেলেকে বিএমডব্লিউ উপহার বাবার!

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ নভেম্বর, ২০২৬,  11:34 AM

news image

পরীক্ষায় ভালো ফল করায় নবম শ্রেণির ছেলেকে প্রায় আড়াই কোটি টাকা দামের বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন বাবা। ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের গলসির চাল ব্যবসায়ী সামসুদ্দিন মিদ্যা তার ছেলে মহম্মদ তালহাকে বিএমডব্লিউ এম৪ কম্পিটিশন মডেলের গাড়িটি উপহার দেন। ছেলের অর্ধবার্ষিক (হাফ ইয়ারলি) পরীক্ষার ফল ভালো হওয়ায় এমন চমকপ্রদ উপহার দিয়েছেন তিনি।


শনিবার (৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এবিপি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।


ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরীক্ষার ফল ভালো হলে বিএমডব্লিউ গাড়ি কিনে দেওয়ার আবদার আগে থেকেই ছিল তালহার। সেই আবদার পূরণ করে গাড়িটি কিনে দেন বাবা। তালহা জানায়, সপ্তাহে এক-দুই দিন বাবার সঙ্গে গাড়িতে ঘুরতে চায় সে। এ জন্য গাড়ি কেনার আবদার করেছিল।


সামসুদ্দিনের গ্যারেজে আগে থেকেই রেঞ্জ রোভার, ভলভো, মাহিন্দ্রা থার ও হুন্দাই আলকাজারসহ মোট ১১টি গাড়ি রয়েছে। নতুন বিএমডব্লিউ যুক্ত হওয়ায় তার গাড়ির সংগ্রহ আরও সমৃদ্ধ হলো।



তবে সামসুদ্দিনের সাফল্যের গল্প শুরু হয়েছিল অনেক সাধারণভাবে। ২০০৩ সালে মুম্বাইয়ে সিনেমার শুটিংয়ে আলোর কাজ করতেন তিনি। দৈনিক মজুরি ছিল মাত্র ২০০ টাকা। ২০১১-১২ সালে বর্ধমানে ফিরে ধান কেনাবেচার ব্যবসা শুরু করেন। পরে চাল সরবরাহ এবং একপর্যায়ে ভিয়েতনাম ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চাল রপ্তানি শুরু করেন।


বর্তমানে তার বার্ষিক ব্যবসার লেনদেন প্রায় ৭০০ কোটি টাকা। ছেলের অর্ধবার্ষিক পরীক্ষার ভালো ফলের জন্য আড়াই কোটি টাকার গাড়ি উপহার দিয়ে এখন আলোচনায় এই ব্যবসায়ী।


সূত্র: এবিপি বাংলা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম