ঢাকা ০৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে র‌্যালি শুরু হাম উপসর্গ-ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা পাবেন ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে নতুন রাজনৈতিক কৌশলে জামায়াত-এনসিপি সড়ক দুর্ঘটনায় সৌদিতে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হৃদয়ের ডাবল সেঞ্চুরি জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪ গ্রাম পুলিশের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়াল সরকার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ৭ নভেম্বর: ববি হাজ্জাজ প্রাক্‌-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

হজের প্রস্তুতি যেভাবে নেবেন

#

২৬ এপ্রিল, ২০২৫,  4:48 PM

news image

আর কয়েক দিন পরই শুরু হচ্ছে হজের ফ্লাইট। গোটা বিশ্ব থেকে কাবার মেহমানরা ছুটে চলবেন ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে। হজ একটি আর্থিক ও শারীরিক ইবাদত। লম্বা এই সফরে ইবাদতের নিয়ম-কানুন জেনে নেওয়া প্রত্যেক হজযাত্রীর জন্য আবশ্যকীয়। হজযাত্রীরা বাংলাদেশ ত্যাগ করার আগেই এই প্রস্তুতি সম্পন্ন করে নেবেন। প্রথমবারের মতো যাঁরা হজে যাচ্ছেন তাঁদের জন্য একটি চ্যালেঞ্জিং সফর হতে যাচ্ছে। তাই যার যার মুয়াল্লিমের মাধ্যমে বা ভালো কোনো আলেমের তত্ত্বাবধানে হজের প্রশিক্ষণ নেবেন। হজের সময় বিশেষ করে ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ জিলহজ এই পাঁচ দিন কোথায় কিভাবে কোন কাজ করতে হবে—তা ভালোভাবে জেনে নেবেন। কোথায় কোন দোয়া পড়তে হবে তা মুখস্থ করা কিংবা ছোট কোনো দোয়ার বই সঙ্গে রাখবেন। সফরে প্রয়োজনীয় জিনিসগুলো ল্যাগেজে করে অবশ্যই নিয়ে যাবেন। যেমন—পুরুষদের জন্য এহরামের কাপড় দুই সেট, দুই ফিতার জুতা বা স্যান্ডেল, সুগন্ধিমুক্ত সাবান, কেননা হজের সময় কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না। ওষুধসহ প্রয়োজনীয় জিনিস নিয়ে নেবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার পাসপোর্ট, হজের নুসুক কার্ড, মুয়াল্লিম নাম্বার ও টাকা-পয়সা স্বযত্নে আপনার সঙ্গেই রাখবেন। তা অন্য কাউকে দিয়ে বহন করাবেন না। তা রাখার জন্য বেল্টের ব্যাগ বা গলায় ঝোলানো ব্যাগ ব্যবহার করবেন। সফরে প্রতিটি ব্যাগে হাজির নাম ও পাসপোর্ট, এজেন্সি ও ফোন নাম্বার দিয়ে ট্যাগ ব্যবহার করবেন। হজের মাসলা-মাসায়েলগুলো ঠিকমতো আদায়ের জন্য সঙ্গে একটি হজ গাইড বই রাখবেন অথবা আগে হজ করেছেন অভিজ্ঞ আলিমের সঙ্গেই থাকার চেষ্টা করবেন। সর্বোপরি আল্লাহর কাছে সুষ্ঠুভাবে হজ আদায় এবং নিরাপদ সফরের জন্য দোয়া করা।

লেখক : খতিব টোলারবাগ, কেন্দ্রীয় মসজিদ, ঢাকা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম