ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

হজের নিবন্ধনের শুরুতেই ভাটা

#

০২ সেপ্টেম্বর, ২০২৪,  11:22 AM

news image

শুরু হয়েছে ২০২৫ সালের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন। ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ নিবন্ধন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। তবে শুরুতেই হজ নিবন্ধনের ভাটা পড়েছে। এক দিনে নিবন্ধন করেছেন মাত্র ২৯ জন। এরমধ্যে একজন বেসরকারি ব্যবস্থাপনায় এবং বাকিরা সরকারি ব্যবস্থাপনায়। ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালে বাংলাদেশের জন্য হজযাত্রীর কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এই কোটা পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এতে আরও বলা হয়, আগের কিংবা নতুন প্রাক-নিবন্ধিত যেকোনো ব্যক্তি তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা প্যাকেজে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে।

এদিকে, গত দু’বছর হজে খরচ অনেক বেশি বেড়ে যাওয়ায় সৌদির দেওয়া কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। গত বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালন করেছেন ৮৫ হাজার ২৫২ জন। এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার হজের খরচ কমানোর ঘোষণা দিয়েছেন। কিন্তু কত টাকা কমাবে সেটি এখনও বলেননি।

যেভাবে নিবন্ধন করা যাবে

ই-হজ সিস্টেম (www.hajj.gov.bd), e-Hajj BD মোবাইল অ্যাপ থেকে সরকারি মাধ্যমে হজে গমনেচ্ছু ব্যক্তিরা সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বায়তুল মোকাররম মসজিদ এবং ঢাকার আশকোনার হজ অফিস হতে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। বেসরকারি মাধ্যমের হজযাত্রীদেরকে অনুমোদিত এজেন্সি কর্তৃক প্রাথমিক নিবন্ধন করতে হবে। প্রাথমিক নিবন্ধনের সময় প্রাক-নিবন্ধন সনদ ও পাসপোর্ট প্রয়োজন হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম