ঢাকা ০৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারের তিনটি ইউনিয়ন অন্তর্ভুক্ত হবেনা কেরানীগঞ্জের সাথে সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন

হজের খুতবা বাংলায় শোনা যাবে যে ওয়েবসাইটে

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন, ২০২৩,  4:45 PM

news image

পবিত্র হজ উপলক্ষে আজ সৌদি আরবের পবিত্র নগরী মক্কার ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ মানুষ। আজ মঙ্গলবার (২৭ জুন) সকাল থেকেই জড়ো হতে থাকেন তারা। আজ আরাফাত ময়দানের নামিরাহ মসজিদ থেকে হজের খুতবা পাঠ করবেন শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদ। সৌদি আরবের স্থানীয় সময় আজ মঙ্গলবার (৯ জিলহজ) মসজিদে নামিরাতে জোহরের নামাজে ইমামতি এবং খুতবা পাঠ করবেন ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদ। মক্কার হারামাইন শরিফাইনের জেনারেল প্রেসিডেন্সি এ তথ্য নিশ্চিত করেছেন। আজ মঙ্গলবার আরাফাতের ময়দানে লাখ লাখ হজযাত্রীর কণ্ঠে সমস্বরে উচ্চারিত হচ্ছে—‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্‌দা, ওয়ান্‌নি মাতা লাকা ওয়াল্‌মুল্‌ক্‌, লা শারিকা লাকা’। এর বাংলা অর্থ ‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার’। এর আগে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এক রাজকীয় ফরমানে এ বছর হজের খুতবার জন্য শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদকে নিযুক্ত করেন। এ বছর হজের আরবি খুতবা বাংলাসহ মোট ২০টি ভাষায় শোনা যাবে। বাংলায় হজের খুতবা শোনা যাবে মানারাতুল হারামাইন ওয়েবসাইট ও তাদের মোবাইল অ্যাপে। ওয়েবসাইট লিঙ্ক হলো https://manaratalharamain.gov.sa/arafa/arafa_sermon/bn

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম