ঢাকা ০৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারের তিনটি ইউনিয়ন অন্তর্ভুক্ত হবেনা কেরানীগঞ্জের সাথে সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন

হজযাত্রী নিবন্ধনের সময় আরও বাড়ল

#

নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি, ২০২৩,  9:20 PM

news image

হজযাত্রী নিবন্ধনের সময় আরও পাঁচদিন বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। বুধবার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে, গত ৮ ফেব্রুয়ারি হজযাত্রী নিবন্ধন শুরু হয়। শেষ হওয়ার কথা ছিল ২৩ ফেব্রুয়ারি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি সরকার এ বছর হজযাত্রীদের ভিসার ক্ষেত্রে বায়োমেট্রিক ভিসা পদ্ধতি চালু করতে যাচ্ছে। এ পদ্ধতির অধীনে ভিসার আবেদন সাবমিট করতে ধর্ম মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। নতুন এ পদ্ধতিতে ভিসা করার জন্য পাসপোর্ট আপাতত নিজের কাছে সংরক্ষণ করতে হবে। এ ছাড়া সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করে যারা ইতোমধ্যে আশকোনায় হজ অফিসে পাসপোর্ট জমা দিয়েছেন, ভিসা কার্যক্রম শুরু হলে তারা সেখানে গিয়ে বায়োমেট্রিক ভিসার আবেদন করতে পারবেন অথবা সেখান থেকে পাসপোর্ট নিয়ে অন্য কোনো সেন্টার থেকেও ভিসার আবেদন করতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। হজ পালনে সরকারিভাবে খরচ হবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। বেসরকারিভাবে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম