ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

হজযাত্রীদের কোভিড পরীক্ষা হবে বিনামূল্যে

#

নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০২২,  8:11 PM

news image

মহামারীর কারণে দুই বছর পর সৌদি আরব বিদেশিদের জন্য হজের দুয়ার খুললেও যেতে হবে কোভিড নেগেটিভ সনদ নিয়ে, আর বাংলাদেশি হজযাত্রীদের সেই পরীক্ষাটি বিনা খরচে করে দেবে সরকার।  হজযাত্রীদের কোভিড পরীক্ষা বিনামূল্যে করিয়ে দেওয়ার সিদ্ধান্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে জানিয়েছে। এর আগে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই অনুরোধ জানিয়ে স্বাস্থ্য সেবা বিভাগকে চিঠি দিয়েছিল। স্বাস্থ্য সেবা বিভাগের চিঠিতে বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে চলতি বছরে হজযাত্রীদের বিনামূল্যে আরটিপিসিআর টেস্টের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। হজযাত্রীদের আরটিপিসিআর টেস্ট দেশে বিদ্যমান ব্যবস্থাতেই সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো। আগামী জুলাই মাসের প্রথম ভাগে হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে এবার হজে যেতে পারছেন ৫৭ হাজার ৫৮৫ জন। হজযাত্রীদের রওনা হওয়ার আগের ৭২ ঘণ্টার মধ্যে কোভিড পরীক্ষার নেগেটিভ সনদ নিয়ে বিমানে উঠতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম