ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

হজমের সমস্যা হয় যেসব কারণে

#

লাইফস্টাইল ডেস্ক

০২ এপ্রিল, ২০২২,  10:49 AM

news image

ব্যস্ত জীবনযাত্রার কারণে অনেকেই কোষ্ঠকাঠিন্য, বদহজমের সমস্যায় ভোগেন। অস্বাস্থ্যকর জীবনযাপন, মসলাদার খাবার খাওয়ার প্রবণতা, নিয়ম করে শরীরচর্চা না করার ফলে হজমজনিত বিভিন্ন সমস্যা দেখা যায়। তবে বদহজম সংক্রান্ত সমস্যা তৈরি হয় কিছু ভুল খাদ্যভ্যাসের কারণে। যেমন-

খিদে না থাকলেও খাওয়া: খিদে পেলে তবেই খাবার খাওয়ার কথা সব সময়ই চিকিৎসকরা বলে থাকেন। খাবারের প্রয়োজন হলে শরীর তা জানান দেয়। শরীরের সংকেত ছাড়া খাবার খেলে পাকস্থলী সেই খাবার ধারণ করার জন্য প্রস্তুত থাকে না। ফলে বদহজমের মতো সমস্যা দেখা দেয়।

খাবারের আগে পানি পান করা: হজমের জন্য প্রয়োজন গ্যাস্ট্রিক জুস। খাওয়ার ঠিক আগে বা পরে পানি খেলে গ্যাস্ট্রিক জুস পাতলা হয়ে যায় ও রক্তে ইনসুলিনের মাত্রা বেড়ে যায়। এতে হজমের গন্ডগোল হয়। খাওয়ার সময়ে পানি খাওয়ার ফলে পরিপাক ক্রিয়াও দ্রুত হয়। খাবার নির্দিষ্ট সময়ের আগে বৃহদন্ত্রে পৌঁছায়। তাই খাওয়ার ঠিক আগে পানি খাওয়া উচিত নয়।

খাওয়ার সময় অন্য কাজ করা: ব্যস্তময় জীবনে ঘুম, খাওয়ার জন্য আলাদা কোনও সময় থাকে না। অনেক সময়ে অফিসে কাজের ফাঁকেই খেয়ে নিতে হয়। চিকিৎসকরা বলছেন, খাওয়ার সময়ে অন্য কাজ করা না করাই ভাল। অমনোযোগী হয়ে বেশি খাবার খেয়ে ফেলার আশঙ্কা থাকে। প্রয়োজনের তুলনায় বেশি খাবার খেলে বদহজম হতে পারে। তাই কাজ করতে করতে না খাওয়াই ভাল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম