ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

সড়ক দুর্ঘটনার শিকার জেলেনস্কি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২২,  4:13 PM

news image

সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। তবে দুর্ঘটনায় প্রেসিডেন্টের কোনো গুরুতর ক্ষতি হয়নি বলে জানিয়েছেন জেলেনস্কির মুখপাত্র সের্গি নিকিফোরভ। খবর সিএনএনের। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে এক বিবৃতিতে জানানো হয়, গাড়িতে করে কিয়েভ হয়ে কোথাও যাচ্ছিলেন প্রেসিডেন্ট। এমন সময় আরেকটি যাত্রীবাহী গাড়ির সাথে বাধে সংঘর্ষ। এ সময় জেলেনস্কির সাথে থাকা চিকিৎসকরা যাত্রীবাহী গাড়িটির চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে একটি অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দেন। বিবৃতিতে আরও জানানো হয়, এ ঘটনায় কিয়েভ নেতার শারীরিক পরীক্ষা করা হয়েছে। তবে তেমন কোনো গুরুতর সমস্যা পাওয়া যায়নি। এছাড়া নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত চালাচ্ছে। এর আগে গেলো বুধবার, সদ্য দখলমুক্ত খারকিভের উত্তর-পূর্বাঞ্চলের আইজিয়াম পরিদর্শন করেছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম