ঢাকা ১৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমরা বেঁচে আছি: পানিসম্পদমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদ ফ্লোরে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’: হানজালা সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত: অর্থমন্ত্রী ঈদের ছুটির আগে শ্রমিকদের সব পাওনা পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর ১২ দিনে ১৬টি জ্বালানি জাহাজ চট্টগ্রামে, আরও তিনটি পথে নেতাকর্মীদের কঠোর বার্তা দিলের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী ‘ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে’

স্মার্টফোনে হারানো অ্যাপ খুঁজে পাওয়ার সহজ উপায়

#

আইটি ডেস্ক

০৭ আগস্ট, ২০২৪,  11:02 AM

news image

স্মার্টফোনে বিভিন্ন অ্যাপ ব্যবহার করা এখন দৈনন্দিন জীবনের অংশ। তবে অনেক সময় ইনস্টল করা অ্যাপ হোম স্ক্রিনে খুঁজে পাওয়া যায় না, যা জরুরি কাজের সময়ে বিরক্তিকর হয়ে ওঠে। সাধারণত, অ্যাপ হাইড করলে এ সমস্যা দেখা দেয়। কিন্তু চিন্তার কিছু নেই, সেটিংস থেকে সহজেই এ সমস্যা সমাধান করা যায়। স্মার্টফোনে হারানো অ্যাপ খুঁজে পেতে প্রথমে স্মার্টফোনের সেটিংস অপশনে যান। এরপর নিচে স্ক্রল করে 'হোম স্ক্রিন' এ ট্যাপ করুন। সেখানে গিয়ে 'হাইড অ্যাপস অন হোম অ্যান্ড অ্যাপস স্ক্রিন' অপশন নির্বাচন করুন। এবার ইনস্টল করা সব অ্যাপের তালিকা দেখতে পাবেন। হাইড করা অ্যাপগুলো 'হিডেন অ্যাপস' শিরোনামের নিচে থাকবে। হাইড করা অ্যাপ ফিরিয়ে আনতে ওই অ্যাপের আইকনের ওপরের বাঁ দিকে থাকা ‘মাইনাস’ আইকনে ট্যাপ করুন। এভাবে, আপনার প্রিয় অ্যাপগুলো আবার হোম স্ক্রিনে ফিরে আসবে, যা আপনার কাজকে আরও সহজ করে দেবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম