ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তদন্তের জালে বিসিএসআইআর স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ চাইলে পর্তুগাল দলে ফিরতে পারবেন রোনালদো: জেসুস ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

স্বাস্থ্যের নথি গায়েব: জিজ্ঞাসাবাদের জন্য ৬ কর্মচারীকে নিয়ে গেছে সিআইডি

#

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২১,  8:49 PM

news image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ক্রয়সহ বিভিন্ন জরুরি নথি গায়েবের পর সিআইডির ক্রাইম সিনের সদস্যরা সচিবালয়ে তদন্ত গিয়ে ৬ জনকে নিয়ে গিয়েছে। রোববার (৩১ অক্টোবর) বেলা ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিচতলায় (২৯ নম্বর কক্ষ) অতিরিক্ত সচিব মো. শাহাদাৎ হোসাইন ও যুগ্মসচিব কাজী আনোয়ার হোসেনের কক্ষে তথ্য উপাত্ত সংগ্রহ করছেন। যাদের সিআইডি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে, তারা হলেন- বাদল, বারী, জোসেফ, ফয়সাল, আয়শা এবং মিন্টু। এর আগে, তদন্তের সময় সবার আঙ্গুলের ছাপ ও প্রয়োজনীয় কাগজপত্র চেক করেন সিআইডির ক্রাইম সিনের সদস্যরা। অন্তত ১৩ জনের আঙ্গুলের ছাপ নেওয়া হয়। গতকাল শনিবার (৩০ অক্টোবর) ১৭টি ফাইল হারানোর ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম