ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত অন্তত ৪৭

স্বামী-স্ত্রী ছিলাম, সেটাই আছি : রাহুল

#

বিনোদন ডেস্ক

০৩ সেপ্টেম্বর, ২০২৩,  10:46 AM

news image

রাহুল ব্যানার্জী ও প্রিয়াঙ্কা সরকারের সম্পর্কে অবনতির কথা প্রায় সবারই জানা। তবে নানা জল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে ছেলে সহজের কথা ভেবেই নিজেদের সমস্যাকে দূরে রেখে আবারও এক ছাদের নিচে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এ তারকা দম্পতি। বলা যেতে পারে, এটি রাহুল-প্রিয়াঙ্কার সংসারের দ্বিতীয় ইনিংস। এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে অভিনেতা বলেন, আমরা একসঙ্গে সংসার করছি। খুব শীঘ্রই প্রিয়াঙ্কার বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট কিনছি। কিছু আইনি জটিলতা ছিল, সেটার মিটমাট হল। আমরা অনেক দিন একসঙ্গে থাকছি। তবে আপাতত আমি বেশির ভাগটা আমার মায়ের সঙ্গে থাকি। প্রিয়াঙ্কার বাড়িতে ওর বাবা-মা আছেন। সপ্তাহান্তে আমরা একসঙ্গেই সবাই সময় কাটাই। তাহলে কি এখন দম্পতি রাহুল-প্রিয়ঙ্কা? এই প্রসঙ্গে অভিনেতার সাফ উত্তর, ‘স্বামী-স্ত্রী ছিলাম, আমরা সেটাই আছি।’ ২০১৮ সাল থেকে তাদের এই মামলা চলছিল। মাঝে অনেকটা সময় চলে গেছে। ২০২৩ সালে জানুয়ারি মাসে ছিল মামলার তারিখ। আদালতে কেউ হাজিরা না দেওয়ায় পর পর মামলার শুনানির তারিখ ধার্য হয় মার্চ, এপ্রিল ও জুলাইতে। তারপরই বিরোধ মিটিয়ে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন দু’পক্ষ। যদিও এই প্রসঙ্গে প্রিয়াঙ্কার প্রতিক্রিয়া এখনও মেলেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম