ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি দিয়ে ইউক্রেনের দুই অঞ্চলে পুতিনের সেনা মোতায়েন

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ ফেব্রুয়ারি, ২০২২,  10:33 AM

news image

ইউক্রেনের রুশপন্থি বিদ্রোহীদের দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর ওই দুই অঞ্চলে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী এরই মধ্যে রাশিয়ার ট্যাংকসহ সামরিক সরঞ্জামাদি দোনেৎস্ক-এর পথে যেতে দেখেছেন। এর আগে দোনেৎস্ক ও লুহানস্কে তথাকথিত শান্তিরক্ষা কার্যক্রমের জন্য রুশ সেনাদের নির্দেশ দিয়েছিলেন পুতিন। পশ্চিমা শক্তিগুলো আশঙ্কা করছে, এটি রাশিয়ার জন্য ইউক্রেনের পূর্বাঞ্চলে প্রবেশের পথ প্রশস্ত করবে। এদিকে, রাশিয়ার এই মিশনের ব্যাপ্তি এখনও স্পষ্ট নয়, তবে সেনারা যদি সীমান্ত অতিক্রম করে,

তবে এটি হবে প্রথমবারের মতো রুশ সেনাদের আনুষ্ঠানিকভাবে বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে প্রবেশ করা। এর আগে মস্কোর স্থানীয় সময় সোমবার রাতে ইউক্রেনকে রাশিয়ার ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করেন পুতিন। পূর্ব ইউক্রেন এক সময় রাশিয়ার ভূমি ছিল উল্লেখ করে পুতিন জানান, রাশিয়ার জনগণ এই সিদ্ধান্তকে সমর্থন জানাবে বলে আত্মবিশ্বাসী তিনি। এর আগে সোমবার নিজের নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন পুতিন। লুহানস্ক ও দোনেৎস্ক ইউক্রেন ও রাশিয়ার সীমানাঘেষা দুটি অঞ্চল। ২০১৪ সাল থেকেই এ অঞ্চলের রুশপন্থি বিদ্রোহীরা ইউক্রেনের কাছ থেকে স্বাধীনতা চাইছে। খবর বিবিসি ও রয়টার্সের। লুহানস্ক-এর বিচ্ছিন্নতাবাদী নেতা লিওনিদ পাসেচনিক ও দোনেৎস্ক-এর নেতা ডেনিস পুসহিলিন পুতিনের সঙ্গে এই জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন। আর এ বৈঠকেই লুহানস্ক ও দোনেৎস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে পুতিনের প্রতি আহ্বান জানান তাঁরা। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত সংবাদে পুতিনকে বলতে শোনা যায়, ‘আজকের বৈঠকের লক্ষ্য হলো আমাদের বন্ধুদের কথা শোনা এবং এ অঞ্চল নিয়ে আমাদের পরবর্তী করণীয় ঠিক করা।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম