ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

স্বর্ণের দাম কমল ভরিতে ১,১৬৬ টাকা

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২১,  10:11 AM

news image

প্রতি ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে দেশের বাজারে ভালো মানের সোনা প্রতি ভরির দাম কমে দাঁড়াচ্ছে ৭৩ হাজার ১৬৮ টাকা। নতুন এ দর আজ বুধবার থেকে কার্যকর হবে। গতকাল মঙ্গলবার রাতে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, করোনার নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব ও বিশ্ব অর্থনীতির নানা জটিল সমীকরণের মধ্যে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা নিম্নমুখী।

দেশীয় বুলিয়ন মার্কেটেও পাকা সোনার দাম নিম্নমুখী। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুসের সিদ্ধান্ত মোতাবেক আজ থেকে দেশের বাজারে সোনার দাম কমানো হলো। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে। নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম ৭৩ হাজার ১৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের সোনা ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬১ হাজার ২৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ৯১৩ টাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম